গুরু কি উপায়

‘মাথা থেকে একটা পথ বেরালো,
বেরিয়ে তোমার বাড়ির কার্নিশ ছুঁইয়ে
ঘুরপাক খেতে খেতে ভেসে গেলো
অসংখ্য গাংচিল আর নাম না জানা পাখির সঙ্গে
পাল্লা দিয়ে পলকা বাতাসে সাঁতরাতে থাকলো পথ।
মনে পড়ে গেলো তোমার কমলা রঙের কাপ্তানের কথা,
তোমার পায়ের উঠে যাওয়া খয়েরী রঙের নেলপালিশের কথা
আর পথ পৌঁছে গেলো নন্দীবাবুর খামারে।
পথের কোনো বাসা নেই
কোথায় কোথায় যে পৌঁছায় পথ
কখনো পৌঁছে যায় সিউড়ির [...]